কাশী কুমার দাস, দিনাজপুর :
“সুস্থ দেহে সুস্থ মন- গড়ে তুলে ক্রিয়াঙ্গন” এই শ্লোগানকে সামনে রেখে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ফুটবল টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক মো. রেহাতুল ইসলাম খোকা’র সার্বিক তত্ত¡াবধায়নে নবম বারের মতো দিনাজপুর ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবার (১ অক্টোবর) দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে বিরল উপজেলা মৌসুমী ক্রীড়া চক্রকে হারিয়ে পার্বতীপুর যশাই ফুটবল একাডেমির জয়লাভ। খেলা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ফুটবল টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক মো. রেহাতুল ইসলাম খোকা।
প্রধান অতিথি হিসেবে খেলোয়ারদের সাথে পরিচিতি গ্রহন করেন এবং খেলার উদ্বোধন করেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক ও মৌলভী ব্রাদার্স এর স্বত্ত¡াধিকারী মো. শামীম করিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক কাজী গোলাম মোস্তফা, দিনাজপুর শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী (রেজা চৌধুরী), ওসি ইন্টিটিজেন্ট আব্দুল হাই, মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আল হিকমাহ্ এর চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ সপু আহমেদ ও সদস্য সচিব মোহাম্মদ নাসিম। সেমি ফাইনাল ম্যাচে খেলতে নামেন বিরল উপজেলা মৌসুমী ক্রীড়া চক্র বনাম পার্বতীপুর যশাই ফুটবল একাডেমি। এই ম্যাচে দুই দলেই ১-১ করে গোল দিয়ে শেষে ট্রাইবেকারে পাবর্তীপুর যশাই ফুটবল একাডেমি জয়লাভ করে। রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন প্রধান রেফারী মো. অবায়দুর। ম্যাচ কমিশনার এসএম রাজিব। খেলার ধারা বর্ণনা করেন এসএম রফিক। ভিডিও ধারণ করেন বীরগঞ্জ শরিফ ভিডিও। পাবর্তীপুর যশাই ফুটবল একাডেমির খেলোয়ার ইয়াসিন ম্যান অব দ্যা ম্যাচ হয়। আগমী শুক্রবার ৯৪ অক্টোবর০ বিকাল ৩টায় প্রতিদিনের মতো ফাইনাল খেলায় খেলবেন বিরামপুর উপজেলা দাউদপুর ফুটবল একাদশ বনাম পাবর্তীপুর যশাই ফুটবল একাদশ।
খেলার শুরুতে ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিষ্ঠাতা মো. রেহাতুল ইসলাম খোকা বলেন, দিনাজপুর বাসীর বিশেষ করে ফুটবল পিপাসু দর্শকদের এই টুর্নামেন্টের মাধ্যমে ফুটবল খেলা উপহার দিতে পেরে আমরা আনন্দিত। এককালের জনপ্রিয় ফুটবল খেলাকে জাগ্রত করতে এই টুর্নামেন্ট আমি চালিয়ে যাবো। খেলাধুলার কোনো বিকল্প নেই। মোবাইলের নেশা থেকে যুব সমাজকে খেলার নেশায় আসক্ত করতে হবে। প্রধান অতিথি দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক ও মেসার্স মৌলভী ব্রাদার্সের সত্ত¡াধিকারী মো. শামীম কবির বলেন, এককালের ঐতিহ্যবাহী ফুটবল খেলাকে দিনাজপুরের মাটিতে ধরে রেখেছে কাউন্সিলর কাপ টুর্নামেন্ট। আমরা চাই আগামীতেও এই টুর্নামেন্ট দিনাজপুরের ফুটবল পিপাসুদের ফুটবলের পিপাসা মিটাবে। সত্যি কথা বলতে দিনাজপুরে তেমন কোনো বিনোদনমূলক খেলা অনুষ্ঠিত হয় না দিনাজপুরবাসী ফুটবল খেলাকে মনে প্রাণে উপভোগ করে।
আমন্ত্রণ/এসিজি
ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টে পাবর্তীপুর যশাই ফুটবল একাডেমির জয়ী
অক্টোবর ১, ২০২৪


































