কাশী কুমার দাশ, দিনাজপুর :
দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা বালুবাড়ীস্থ মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) সংস্থার এমবিএসকে সংস্থার শাহানা বেগম সভাপতি ও সুলতানা রাজিয়া খাতুন নির্বাহী প্রধান নির্বাচিত হয়েছেন। তিন বছর মেয়াদি ৯ সদস্যের অন্যান্য সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ রুখশানা বেগম, কার্যনির্বাহী সদস্য সৈয়দা রিজুয়ানা শামীম, রকেয়া বেগম ও আইরিন পারভীন।
প্রধান নির্বাচন কমিশনার দিনাজপুর বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, সহ-নির্বাচন কমিশনার বালুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রেজিয়া খাতুন ও সহ নির্বাচন কমিশনার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মো. জয়নাল আবেদীন জানান, উক্ত কমিটি তিন বছর অর্থাৎ ১৬ জুলাই-২০২৫ হতে ১৫ জুলাই ২০২৮ মেয়াদের জন্য গঠিত হয়েছে। নির্বাচিত কমিটির সংগঠন কর্তৃক শপথ বাক্য পাঠ করানো হয়।
নবনির্বাচিত সভানেত্রী শাহানা বেগম বলেন, নির্বাহী কমিটিতে আমাকে পুনরায় সভানেত্রী নির্বাচিত করায় উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সভায় আরও আলোচনা হয় যে, মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) নবগঠিত কার্যনির্বাহী কমিটির ১৬ জুলাই-২০২৫ থেকে ১৫ জুলাই ২০২৮ইং পর্যন্ত ৩ বছর মেয়াদের জন্য গঠন করা হলো। যা পরবর্তীতে রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কমিটি অনুমোদন গ্রহণের প্রয়োজনে সংগঠনের পক্ষ হতে দায়িত্ব প্রদান করা হয়।
আমন্ত্রণ/এসিজি
এমবিএসকে সংস্থার শাহানা বেগম সভাপতি ও সুলতানা রাজিয়া খাতুন নির্বাহী প্রধান নির্বাচিত
জুলাই ১৬, ২০২৫
































