আদমদীঘি সংবাদদাতা :
বগুড়ার আদমদীঘিতে নাশকতা সৃষ্টি ও পেট্রোল বোমা নিক্ষেপসংক্রান্ত মামলায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– সান্তাহার পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সৌরভ কর্মকার এবং উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন।
আদমদীঘি থানা পুলিশ জানায়, ২০২৩ সালের ৯ নভেম্বর আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া পূর্ব ঢাকা রোডে অবরোধ কর্মসূচি পালনকালে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, পেট্রোল বোমা নিক্ষেপসহ নানা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়। এসব ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় সৌরভ ও ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় ২৩ জনকে গ্রেপ্তার করা হলো।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
আমন্ত্রণ/এজি


































