জাহিদুল ইসলাম জাহিদ, হিলি (দিনাজপুর) :
আজ ১১ ডিসেম্বর দিনাজপুরের হিলি মুক্ত দিবস। স্মরণ করে দেয় সেই ১৯৭১‘সালে পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতন, হত্যাযজ্ঞ আর মা-বোনদের সম্ভ্রমহানির ঘটনা। একপর্যায়ে পাকসেনারা পিছু হটলে আজকের এই দিনে শক্র মুক্ত হয়েছিলো দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুরের হিলি।
১৯৭১ সালে এই অঞ্চলের স্বাধীনতাকামী মানুষ সেদিন হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলো চরম সাহসিকতায়। পাক হানাদার বাহিনী থেমে থেমে মেতে উঠেছিল নির্মম হত্যাযজ্ঞে। আক্রমন চালিয়েছিলো নিরীহ হিলি সীমান্তবাসীর ওপর। প্রায় এক কিলোমিটার সুড়ঙ্গ করে যুদ্ধ করেছিলো হানাদারেরা। হিলির মুহাড়াপাড়া গ্রামে মিত্রবাহিনীর সাথে প্রচন্ড সম্মুখ যুদ্ধ হয়। সেই যুদ্ধে এখানে শহীদ হয়েছিলেন ৩৪৫ জন মুক্তি সেনা। আহত হয়েছিলেন আরো ১৪’শ জন। দুইদিনের তোপের মুখে পিছু হটতে বাধ্য হয় পাক হানাদার বাহিনী। আজকের এই দিনে আনন্দ উল্ল¬াসে লাল সবুজের পাতাকা উড়িয়ে দিলো এলাকাবাসি।
এদিকে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম জানান, মিত্র বাহিনীসহ সকল শহীদদের স্মরণে এখানে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তভম্ভ “সম্মুখ সমর”। প্রতিবছর মুক্তিযোদ্ধারাসহ এলাকাবাসী শহীদ মুক্তিসেনাদের স্মৃতি চারণ, রুহের মাগফেরাত, শোক র্যালী, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করবেন।
আমন্ত্রণ/এসিজি
আজ ১১ ডিসেম্বর হিলি মুক্ত দিবস
ডিসেম্বর ১০, ২০২৪
































