বগুড়া ব্যুরো :
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এবং বগুড়ার কৃতিসন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। বগুড়ার সন্তান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে বগুড়াসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন হবে।
তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৩টি মিথ্যা মামলা দিয়ে এদেশের জনসাধারণ থেকে দুরে রাখার চেষ্টা করেছেন।
আজ শনিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, বিএনপি নেতা মাহবুব আলম মানিক, আব্দুল করিম, আব্দুর রাজ্জাক, হারুন অর রশিদ, শফিকুল ইসলাম শাহীন, ফারুক আহমেদ, তাহেরুল ইসলাম, যুবদল নেতা খালিদ হাসান আরমান, জোবায়ের হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা এবিএম মাসুম, রায়হানুল হক রনি, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন, মহিলা দলনেত্রী মিনারা বেগমসহ প্রমুখ। সমাবেশে ১২টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন -বগুড়ার শিবগঞ্জে বিএনপির সমাবেশে মীর শাহে আলম
নভেম্বর ৯, ২০২৪
































