আতিউর রাব্বী তিয়াস, আক্কেলপুর (জয়পুরহাট) :
জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ রোববার (২৭ অক্টোবর) সকাল ৯টায় দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা উপলক্ষে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা, বিএনপি নেতা, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম চপল, বিএনপি নেতা, আমিনুর রশিদ ইকু, জেলা যুবদলের সদস্য ওয়ালিউল্লাহ খান রতন,যুবদলের সদস্য লিটন হোসেন, যুবদল নেতা রিপন হোসেন, যুবদল নেতা মো: দোলন হোসেন,যুবদল নেতা মো: মাসুদ হোসেন, রিগ্যান চৌধুরী,ও শাওন হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠা শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































