আতিউর রাব্বী তিয়াস, আক্কেলপুর (জয়পুরহাট) :
সন্রাস চাঁদাবাজী মুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৪ টায় আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির উদোগে কলেজ বাজারের বটতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রালী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক আলমগীর চৌধুরী বাদশা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কমল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা রিয়াদ মো : জিয়াউদ্দিন চৌধুরী সিকান্দার, বিএনপি নেতা আরিফ ইফতেখার আহমেদ রানা, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম চপল, বিএনপি নেতা, আমিনুর রশিদ ইকু, বিএনপি নেতা, আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা ও ইউপি সদস্য মামুনুর রশীদ পিন্টু প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য মামুদুর রহমান রিপন জেলা যুবদলের সদস্য ওয়ালিউল্লা খান রতন, যুবদল নেতা লিটন হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মামুনুর রহমান মামুন.।
এ সময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা, দোলন হোসেন, মাসুদ হোসেন, রিগ্যান চৌধুরী, শাওন হোসেন, ছাত্র নেতা, মেহেদী হাসান, নেয়াজ হোসেন, মোস্তাকিম সাইদ প্রমুখ। আলোচনা সভা শেষে একটি রালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আমন্ত্রণ/এসিজি
আক্কেলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নভেম্বর ৮, ২০২৪


































