কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর শহরের সুইহারীস্থ এনজিও ফোরাম প্রশিক্ষণ রুমে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থার (জেএসকেএস) উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় ’দলিত ইয়ুথ ফোর ডিগনিটি (ডিওয়াইডি)’ প্রকল্পের আওতায় সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীকে সামনে রেখে কমিউনিটি স্কোর কার্ড ফলাফল উপস্থাপনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেএসকেএস’র নির্বাহী পরিচালক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে বিষয়ভিত্তিক আলোচনা করেন সম্মানিত অতিথি জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোরশেদ আলী খান, সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গোলাম আজম ও শেখপুরা ইউনিয়নের প্রশাসক ডা. মো. রাশেদ।
মুক্ত আলোচনা করেন উপকারভোগী দলিত প্রতিনিধি দিলচাঁদ রবি দাস, অধিকার কেন্দ্রের সভাপতি হরিদেব, সাধারণ সম্পাদক রাজ কুমার ও হরিজন সম্প্রদায়ের রংলাল বাসফোঁর।
এছাড়া বিভিন্ন সমস্যা তুলে আলোচনা করেন এসইউপিকে এর নির্বাহী পরিচালক মো. মোজাফফর হোসেন, ইউপি সদস্য মো. রফিকুল আলম, মো. মোতাহার আলী, স্বাস্থ্য কর্মী আলিম উদ্দিন সরকার প্রমুখ।
বক্তারা বলেন, অনাগ্রসর প্রান্তিক জনগোষ্ঠিকে মূল¯্রােত ধারায় আনতে সরকার কাজ করে যাচ্ছে। জিও-এনজিও দের সমন্বয় পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর মাধ্যমে যেমন, মাতৃকালীন ভাতা, বয়স্ক ভাতা দেয়া হচ্ছে।
সভাপতির বক্তব্যে জেএসকেএস এর নিবার্হী পরিচালক মোস্তফা কামাল বলেন, দলিত যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে ক্ষমতায়ন করা হচ্ছে। যাতে তারা সক্রিয় নাগরীক হিসেবে গড়ে উঠতে এবং দলিত জনগোষ্ঠির মর্যাদা প্রতিষ্ঠা হবে। সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারী সংস্থাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মর্জিনা রুপা।
আমন্ত্রণ/এজি
অনাগ্রসর প্রান্তিক জনগোষ্ঠিকে উন্নয়নের মূল¯্রােত ধারায় আনতে সরকার কাজ করে যাচ্ছে -মতবিনিময় সভায় বক্তারা
জুন ৩০, ২০২৬
































