গোপাল মোহন্ত, আমন্ত্রন প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগিসংযোগের মামলায় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রোকনুজ্জামান বুদুকে গ্রেপ্তার করেছে বিডি পুলিশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভার চক গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তাকে গত ১৭ জুলাই, ২০২৪ গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করে গাইবান্ধা ডিবি হেফাজতে নেয়া হয়। এ ব্যাপারে গাইবান্ধা ডিবি’র ওসি বুলবুল ইসলাম জানান, রাতেই তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি অফিসে হামলার মামলায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বুদুকে গ্রেপ্তার
অক্টোবর ৪, ২০২৪


































