আতিউর রহমান, আমন্ত্রণ প্রতিবেদক, বিরল :
দিনাজপুরের বিরল পাইলট স্কুল মাঠ (বিরল সরকারি কলেজ সংলগ্ন) বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার উদ্যোগে সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩ টা রাত পৌণে ১১ টা পর্যন্ত সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সীরাত মাহফিল ও না’তে রাসুল (সাঃ) অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পর্যায়েরসহ স্থানীয় সঙ্গীত শিল্পিবৃন্দ নাতে রাসুল পরিবেশনা করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার আমীর হাফেজ মাও মো. আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী মো. আজমীর হোসাইন এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা উত্তর এর আমীর অধ্যক্ষ আনিছুর রহমান, নায়েবে আমীর ও বুনিয়াদপুর আলিম মাদরাসা সাবেক অধ্যক্ষ এবং বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ কে এম আফজালুল আনাম।
প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন ইসলামী আলোচক বাংলাভিশন, আরটিভি- ঢাকা ও বাংলাদেশ মাজলিসুল মুফাচ্ছিরিন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতক্ষীরা জেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন। বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেন এটিএন বাংলা এর আলোচক ও বিটিআইএস, এমটিআইএস ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার হাফেজ মাও. মাহফুজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বিরল উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. নাজমুল ইসলাম।
আমন্ত্রণ/এসিজি
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সীরাত মাহফিল ও না’তে রাসূল (সাঃ) অনুষ্ঠিত
অক্টোবর ১, ২০২৪


































