কাশী কুমার দাস, দিনাজপুর :
“মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ” -এই শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার (১ অক্টোবর) ৩৪তম প্রবীণ আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার আয়োজনে এবং জেলা সমাজসেবা দপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসকের চত্বর অস্থায়ী কার্যালয়ে প্রবীণ সংঘের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এমএ জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মো. ময়নুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা দপ্তরের সহকারী উপ-পরিচালক মো. মুনির হোসেন, সমিতির সহ-সভাপতি অধ্যাপক ইসমাঈল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ। স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী।
মুক্ত আলোচনায় আলোচনা করেন সর্দার শফিউল আলম, ডা. মুহা. শহিদুল্লাহ, ডা. মো. আলতাফ হোসেন, সদস্য সুলেখা বেগম, খালেক চিশতি, সুর্বণা বেগম, প্রকৌঃ মহিউদ্দীণ আলমগীর, লেখক ও গবেষক মো. জোবায়ের আলী জুয়েল ও সমিতির সাংগঠনিক সম্পাদক মো. তাইজুল ইসলাম।
বক্তারা বলেন, সিনিয়র সিটিজেন হিসেবে প্রবীণদের সকল সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। প্রবীণদের জন্য পৃথক মন্ত্রনালয় আমরা দীর্ঘদিন ধরে দাবী করে আসছি, তা অচিরেই মেনে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা বরাবর আকুল আবেদন করছি। যে সমস্ত প্রবীণরা ইতিমধ্যে সরকারী ভাতা ভোগ করছেন তাদের ভাতা বৃদ্ধি ও নতুন করে প্রবীণদের ভাতার আওতায় আনতে হবে। প্রবীণদের অভিজ্ঞতার আলোকে দেশের উন্নয়নের কাজে তাদের মূল্যায়ন করতে হবে। মনে রাখবেন, প্রবীনরা সমাজের বোঝা নয়- সম্পদ। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন অফিস সচিব মো. তোজাম্মেল হক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রবীণ সদস্য একেএম মেহেরুল্লাহ বাদল।
আমন্ত্রণ/এসিজি


































