থোকসা সংবাদদাতা :
কুষ্টিয়ার খোকসায় আজ রোববার (২৯ সেপ্টেম্বর) রবিবার সকালে মাইক্রোবাসের ধাক্কায় চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলো, উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মো. হানিফের মেয়ে মিম (১২), একই গ্রামের পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল উদ্দিনের মেয়ে যুথি (১২)। আরেকজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। উপজেলার কুঠিপাড়া এলাকায় মক্তব থেকে ফেরার পথে ওই চার শিশু এই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছে।
স্থানীয়রা জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস ধাক্কা দিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে তিনজন মারা গেছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, এঘটনার প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































