আতিউর রহমান, আমন্ত্রণ প্রতিবেদক, বিরল :
দিনাজপুরের বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে বিরল প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) অফিস কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছবুর ও ওসি (তদন্ত) মো. রবিউল ইসলাম। এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বিরল প্রেসক্লাবের আহবায়ক আতিউর রহমান (দৈনিক যুগান্তর), যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন (দৈনিক উত্তরা), সদস্য সচিব তাজুল ইসলাম (দৈনিক ভোরের দর্পন), আহবায়ক কমিটির সদস্য- সাদেকুল ইসলাম (দৈনিক আলোকিত সকাল), দীপঙ্কর রায় (দৈনিক মানবকন্ঠ), জহুরুল ইসলাম (দৈনিক আলোকিত দিনাজপুর), নাজমুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত), মুসলিম হক (দৈনিক বাংলার দূত), আব্দুল আজিজ (দৈনিক দেশের কন্ঠ) প্রমুখ।
এ সময় সাধারণ সদস্য, আবুল কালাম আজাদ (দৈনিক ভোরের চেতনা), মহবুর রহমান (দিনাজপুর এক্সপ্রেস), মুরসালিন হোসেন (দৈনিক সৃজনী), আবু বকর মাসুম (দৈনিক দেশ প্রতিদিন), আদিল হোসেন (কৃষি ও আমিষ) প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় থানা এলাকায় মাদক, চোরাচালান, চুরি, ছিনতাই রোধসহ আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়। সার্বিক বিষয়ে একে অপরের সহায়ক শক্তি হওয়ায় একে অপরের সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে ঐক্যমত পোষণ করা হয়।
আমন্ত্রন/এসিজি
বিরল থানার ওসি’র সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
সেপ্টেম্বর ২৮, ২০২৪


































