বগুড়া ব্যুারো :
বগুড়ায় বাঙালি নদীতে গোসলে করতে নেমে নিখোঁজ শিক্ষার্থী রাকিব মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের নেতৃত্বে রাজশাহী ডুবুরি দল এ মরদেহ উদ্ধার করেন। রাকিব মিয়া সোনাতলা উপজেলার সুখানপুকুর ইউনিয়নের সুখানপুকুর ইউনিয়নের শিহিপুর গ্রামের টুল্লু মিয়ার ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র। সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সুজন মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস এবং স্হানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া গ্রামের বুদের ভিটা এলাকায় গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঙালি নদীতে গোসলে নামে রাকিব মিয়া। এ সময় তার সঙ্গে ৪ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছিল। গোসলের সময় তারা বাঙালি নদীতে সাঁতার দিয়ে এপার থেকে ওপাড়ে পাড় হচ্ছিলেন। সাঁতনোর এক পর্যায়ে দুপুর ২টার দিকে রাকিব পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুদের চিৎকারে আশেপাশের লোকজন এসে রাকিবকে পানিতে খুঁজতে শুরু করে। খুঁজে না পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস রাজশাহী ডুবুরি দলকে তলব করে। পরে রাজশাহী ডুবুরি দল সোমবার দুপুরেই শিক্ষার্থীর উদ্ধারে অভিযান পরিচালনা করে। পরে বৈরি আবহাওয়ার জন্য সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে অভিযান স্থগিত রাখা হয়। মঙ্গলবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে বেলা ১১টার দিকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে রাজশাহী ডুবুরি দল।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সুজন মিয়া বলেন, আমাদের কল পেয়ে রাজশাহী ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধারকাজ শুরু করে। পরে মঙ্গলবার বেলা ১১ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার শিক্ষার্থীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































