আতিউর রহমান, আমন্ত্রণ প্রতিবেদক, বিরল :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দিনাজপুরের বিরল পৌর শাখার মরহুম আহŸায়ক আলিমুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পৌর যুবদলের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মরহমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ।
শুক্রবার জুমআ’র নামাজের পূর্বে পৌরযুবদলের মরহুম আহŸায়ক আলিমুল ইসলাম এর কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিরল পৌরযুবদলের যুগ্মআহŸায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা তাঁতীদলের আহŸায়ক লুৎফর রহমান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহŸায়ক মোমিনুল ইসলাম কাউন্সিলর, উপজেলা যুবদলের যুগ্মআহŸায়ক সেলিম রেজা, ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহাতাব আলী বাবু, ১০ নং রাণীপুকুর ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, উপজেলা তাঁতী দলের সদস্য মাসুদ, সিদ্দিকুর রহমান, মাজেদুর রহমান প্রমূখ। পরে নেতৃবৃন্দ মরহুমের মোখলেশপুর গ্রামের জামে মসজিদে জুমআ’র নামাজ আদায় করেন এবং মুসল্লীবৃন্দের সাথে অংশগ্রহণ করে দোয়া মাহফিলে মরহুম আহŸায়ক আলিমুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা পরিবারবর্গসহ দেশবাসীর উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করেন।
আমন্ত্রণ/এসিজি


































