ঘোড়াঘাট সংবাদদাতা :
দিনাজপুরের ঘোড়াঘাটে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আকতার সহ ৪০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও অজ্ঞাত ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট)ঘোড়াঘাট পৌরসভার বাগানবাড়ি এলাকার বাসিন্দা শহীদ শেখ মামলার বাদী ওই মামলা দায়ের করেছেন।
মামলা এজাহার সূত্রে জানা যায়, চলতি মাসের ৪ই আগস্ট বিকাল ৪ টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ৪ মাথা বাসস্ট্যান্ড এলাকায় বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে পথরোধ পূর্বক হত্যার উদ্দেশ্যে মারপিট করে সাধারণ ও গুরুতর যখম সহ দোকানঘরে অগ্নিসংযোগ এবং ভয়ভীতি – হুমকি প্রদান এবং হুকুম দানের অপরাধে আসামিদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ।
আমন্ত্রণ/এসিজি
ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
আগস্ট ২৫, ২০২৪
































