মো. ফারুক হোসেন, হিলি :
ভারতে আশ্রয়গ্রহণকারি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা শাখা ও পৌর শাখা যুবদরের উদ্যোগে হিলি স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হিলি চার মাথায় গিয়ে শেষ হয়। এরপর হিলি চার মাথায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, উপজেলা যুবদলেরে আহবায়ক নিজাম উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক মাজারুল ইসলাম রাজ, সদস্য সচিব আলী মুর্তুজা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
হিলিতে শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আগস্ট ১৫, ২০২৪






























