মোরশেদ উল আলম, চিরিরবন্দর :
দিনাজপুরের চিরিরবন্দরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলা প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুমন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মোরশেদ উর আলম এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম। এসময় সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রফুল্ল্য কুমার বর্মন, আজাহারুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, মোস্তারীরা বেগমসহ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু গোল্ডকাপে হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দুর্গাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ও বঙ্গমাতা গোল্ডকাপে খোচনা সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলে বৈকুন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলার ধারাবর্ণনা প্রদান করেন প্রধান শিক্ষক আকরাম হোসেন ও সহকারি শিক্ষক সালমা খাতুন এবং রেফারী হিসেবে শিক্ষক সাজেদুর রহমান রুবেল ও সহকারি রেফারী হিসেবে শিক্ষক ইালয়াস আলী ও জামান দায়িত্ব পালন করেন।
আমন্ত্রণ/এজি


































