বগুড়া সংবাদদাতা :
বগুড়ার বনানীতে সোমবার (৮ জুলাই) দিনগত রাত ৩টা ৪০মিনিটের দিকে বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিলাদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন, শামীম হোসেন, বরিশালের হিজলা এলাকার হৃদয় এবং অজ্ঞাত এক নারী। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী জানায়, সোমবার (৮ জুলাই) দিনগত রাত ৩টা ৪০মিনিটের দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরও একজনের মৃত্যু হয়। নিহত চারজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। বাকি আহত ৯ জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পরে আটজন আহতের মধ্যে আরও একজন মারা যান। বাকি সাতজন বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে।’
আমন্ত্রণ/এজি


































