মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
টেকসই সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তার ধারাবাহিকতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ (ASA)-এর ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল-০২ ব্রাঞ্চের বিশেষ সদস্য মোঃ শরিফ উদ্দিনকে চিকিৎসার জন্য সংস্থার পক্ষ থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
সম্প্রতি আশার বিশেষ সদস্য শরিফ উদ্দিনের বাম পায়ে স্টকজনিত কারণে অস্ত্রোপচারের মাধ্যমে তার বাম পা কেটে ফেলতে হয়। এই দুঃসময়ে তার পাশে দাঁড়াতে আশা এই চিকিৎসা সহায়তা প্রদান করেছেন।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) আশা রানীশংকৈল ২ ব্রাঞ্চ অফিসে আশা-ঠাকুরগাঁও (রানীশংকৈল) জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ একরামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুক্তভোগী সদস্যের হাতে এই সহায়তার চেক তুলে দেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মনিটরিং অফিসার আনোয়ার সাফী, সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. আব্দুল্লাহ আল মামুন, আরএম মো. হারুনুর রশিদ এবং রানীশংকৈল-০২ ব্রাঞ্চের বিএম সুনন্দা সাহা।
এছাড়াও চেক প্রদান কালে রানীশংকৈল-০১ ও রানীশংকৈল-০২ ব্রাঞ্চের সিনিয়র এবিএমসহ সংস্থার অন্যান্য স্থানীয় কর্মকর্তাসহ আশার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণা/এজি
আশার সদস্য শরিফ উদ্দিনকে চিকিৎসা জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান
নভেম্বর ১০, ২০২৬
































