আমন্ত্রণ প্রতিবেদক :
জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনিতে শনিবার (৭ নভেম্বর) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মধ্যপাড়া খনিরপাথর উৎপাদন ও উন্নয়ন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর উদ্যোগে বিকেল সাড়ে ৪ টায় খনির প্রধান ফটকসংলগ্ন জিটিসির নির্মিত মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে বাদ আসর দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জিটিসির নির্বাহী পরিচালক জাবেদ সিদ্দিকীর ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা, খনিশ্রমিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর সুস্বাস্থ্য কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. হুজাইফা আলমগীর।
আমন্ত্রণ/এজি
মধ্যপাড়া পাথরখনিতে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস পালন
নভেম্বর ৭, ২০২৬































