মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ল্যান্ডমার্ক কলেজ দিনাজপুর ( উপশহর ১ নং ব্লকের ডায়াবেটিক হাসপাতাল এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের উত্তর পাশে) থেকে এবার ৩১জন ছাত্র-ছাত্রী অংশ নিয়ে জিপিএ ফাইভ পেয়েছে ০৩জন এবং পাশ করেছে ২৭ জন। এই কলেজের পাশের হার ৯৬ দশমিক ৭৭ শতাংশ।
এ উপলক্ষে আজ শনিবার (৩১ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে পরীক্ষায় পাশকৃত সকল ছাত্র-ছাত্রীদের সম্মানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ল্যান্ডমার্ক কলেজ দিনাজপুর এর অধ্যক্ষ আহমেদ আহসান হাবিব এর সভাপতিত্বে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন ল্যান্ডমার্ক কলেজের পরিচালক যথাক্রমে ড. গোলাম গাউস মন্টু, মো. শামীম কবির, শাহ্ মো. মমিনুল ইসলাম মো. মাসুম আল আমিন, আব্দুর রাকিব খান, মো. মোসাদ্দেক হোসেন শান্ত, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মো. লোকমান হাকিম, রোকনুজ্জামান, মো. রাকিবুজ্জামান, জিনাসাল ওয়া, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোছা. সিনথিয়া আক্তার, রহিমা খাতুন ও মেহেদী হাসান মুন্না।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১৫ তম এবং জেলা পর্যায়ে তৃতীয়তম স্থান করেছে ল্যান্ডমার্ক কলেজ দিনাজপুর |
আমন্ত্রণ/এজি
২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় ল্যান্ডমার্ক কলেজ দিনাজপুর শিক্ষার্থীদের সাফল্য
অক্টোবর ৩১, ২০২৬
































