চিরিরবন্দর প্রতিবেদক :
দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের ধাক্কায় খলিলুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। চিরিরবন্দরে বেলা ১১টার দিকে রানীরবন্দর বাজার এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান (৭০) দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কুমড়িয়া গ্রামের মছিরত চেয়ারম্যান পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিরিরবন্দরে বেলা ১১টার দিকে দিনাজপুর থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস রানীরবন্দর বাজার এলাকায় খলিলুর রহমানের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দশমাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আতিক জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। তবে বাসটির চালক পালিয়ে গেছেন।
আমন্ত্রণ/এজি
চিরিরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
অক্টোবর ২৮, ২০২৬






























