আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ ৩৯ হাজার ৮৯০ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করেছে।
গত ২২ অক্টোবর সুন্দুরা বিওপি চোরাচালান অভিযান চালিয়ে ৪২ হাজার ৯০০ টাকা মূল্যের ২৮৬ বোতন যৌন উত্তেজক সিরাপ, গত ২৩ অক্টোবর চৌঠা বিওপির অভিযানে ৪৩ হাজার ৯৫০ টাকা মূল্যের ২৯৩ বোতল যৌন উত্তেজক সিরাপ, ২৪ অক্টোবর মহোনপুর বিওপি’র অভিযানে ২৮ হাজার ৫০০ টাকা মূল্যের ১৯০ বোতল যৌন উত্তেজক সিরাপ, মণিপুর, বিরামপুর, তাজপুর বিওপি পৃথক তিনটি অভিযান চালিয়ে ২লাখ ৯০০ টাকা মূল্যের ১ হাজার ৬২০ টি নেশা জাতীয় ট্যাবলেট ও ৪৮৬ বোতল যৌন উত্তেজক সিরাপ, ২৬ অক্টোবর বড়গ্রাম বিওপির অভিযানে ১লাখ ২৮ হাজার ২৪০ টাকা মূল্যের ১ হাজার ৬০৩ পিস নেশা জাতীয় ট্যাবলেট, খানপুর, মহোনপুর বিওপি ৩টি মাদক চোরাচালান অভিযানে ৯৫ হাজার ৪০০ টাকা মূল্যের ৬৩৬ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) জানান, মাদকের বিষয়ে বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান দমনে নিরলসভাবে কাজ করছে। মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৫ লাখ ৩৯ হাজার ৮ ৯০ টাকার মাদক আটক
অক্টোবর ২৭, ২০২৬
































