কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুরের ঐতিহ্যবাহী রাজবাটী গর্ভেশ্বরী শ্মশানঘাট সংস্কার কমিটির সাধারণ সভা এবং তিন বছর মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে দেবাশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পদে মিহির ঘোষ ও কোষাধ্যক্ষ পদে চন্দন ভট্টাচার্য্যসহ ১৫১ সদস্য রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজবাটী গর্ভেশ্বরী শ্মশানঘাটে নাট মন্দিরে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন কমিটির প্রধান উপদেষ্টা দেবাঞ্জন ভট্টাচার্য। সাধারণ সভায় ২২টি গ্রামের সনাতন ধর্মাবলম্বিরা উপস্থিত ছিলেন। আলোচনা করেন রাজবাটী গর্ভেশ্বরী শ্মশানঘাট সংস্কার কমিটির সভাপতি দেবাশীষ ভট্টাচার্য। বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মিহির ঘোষ ও কোষাধ্যক্ষ চন্দন ভট্টাচার্য।
প্রতিবেদনের ওপর আলোচনা করেন রাজবাটী সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি সুশীল অধিকারী, সাধারণ সম্পাদক রনজিত সরকার, রাজবাটী সার্বজনীন হরিসভা কমিটির সভাপতি বিনোদ সরকার, এছাড়াও আলোচনা করেন সুকুমার কুন্ডু, সুশান্ত দাস, এটিও জয়ন্ত মন্ডল, শংকর দাস, দীলিপ দাস, অনীল দাস, জয়ন্ত ঘোষ প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রদীপ ঘোষ।
সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে উপস্থিত সদস্যবৃন্দ কন্ঠ ভোটের মাধ্যমে সভাপতি পদে দেবাশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পদে মিহির ঘোষ, কোষাধ্যক্ষ পদে চন্দন ভট্টাচার্য্যসহ ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
আমন্ত্রণ/এজি
রাজবাটী গর্ভেশ্বরী শ্মশানঘাট সংস্কার কমিটির কমিটি গঠন
অক্টোবর ২৭, ২০২৬
































