সালাহউদ্দিন আহমদ, দিনাজপুর :
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির আহবায়ক আহমেদ শফি রুবেল বলেছেন, জনগণের গোরগড়ায় উন্নয়ন পৌছে দিতে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্টপ্রতি হুসাইন মোহাম্মদ এরশাদ উপজেলা সৃষ্টি করেছিলেন। কৃষকের উন্নয়ন সাধারন মানুষের বিচার ব্যবস্হা নিশ্চিত করা এবং প্রাথমিক শিক্ষার ব্যবস্হাসহ বহু উন্নয়ন কাজ করেছিলেন। ব্রিটিশ আমলের শোষনের হাতিয়ার চৌচির করে দিয়ে মানুষের জন্য বিচার সহজ করে দিয়ে দুখি মানুষের কাছে পৌছে দিয়েছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। কিন্তু নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের এরশাদের অবদানের কথা কিছুই জানানো হচ্ছেনা।
আজ ২৩ আক্টোবর উপজেলা দিবস উপলক্ষে শহরের কালিতলাস্হ পৌর মার্কেটে আলোচনাসভায় সভাপতির ভাষন দেন তিনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জেলা কমিটির সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট জুলফিকার হোসেন, জেলা কমিটির যুগ্ম আহবায়ক বিধান চক্রবর্তী বাসু, সাইফুল্লাহ চৌধুরী, মমতেহাজ আলম, পৌর কমিটির সাধারন সম্পাদক এম এ সোয়েব ইফতেখার, যুব সংহতির জেলা কমিটির আহবায়ক নাসিম খান পীরু, স্বেচ্ছাসেবক পার্টির জেলা কমিটির সদস্য সচিব মীর আনিসুজ্জামান মিলনসহ অন্যান্যরা।
১৯টি জেলাকে ৬৪ জেলায় এবং ৪৬০টি উপজেলা উন্নিত করে ছিলেন। তখনকার উপজেলা চেয়ারম্যান যে ক্ষমতা ছিল। ক্ষমতা ছাড়ার পর পরবর্তী সরকার তা সব বাতিল করে দেয়। আর এখনকার উপজেলা চেয়ারম্যানদের কোন ক্ষমতাই নেই।
জাতীয় পার্টি এরশাদের আমলের উপজেলা প্রতিষ্ঠিত করতে চায়। এরশাদের ভাই গোলাম কাদেরের নের্তৃত্বে জাতীয় পার্টিকে শক্তিশালী করে ক্ষমতায় আনে এরশাদের আমলের স্বর্নযুগ ফিরিয়ে আনতে নেতাকর্মীসহ সাধারন মানুষের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
আমন্ত্রণ/এজি
জনগণের দোরগড়ায় উন্নয়ন পৌছে দিতে এরশাদ উপজেলা সৃষ্টি করেছিলেন, জাপা নেতা রুবেল
অক্টোবর ২৩, ২০২৬
































