অমর চাঁদ গুপ্ত অপু, আমন্ত্রণ :
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের আওতাধিন এলাকার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিজিবি ২৯ ফুলবাড়ী ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এছাড়াও ফুলবাড়ী উপজেলার ৬১টি দুর্গাপূজা মন্ডপের সার্বিক নিরাপত্তার জন্য ৪০০জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। একই সাথে পূজা মন্ডপের নিরাপত্তায় পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
বিজিবি সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র পক্ষ থেকে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উষ্কানির বিষয়ে সতর্ক নজরদারি এবং যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি দ্রুত ব্যবস্থা নেওয়া। পরিকল্পনা অনুযায়ী দায়িত্বপূর্ণ এলাকার ৫৫ টি পূজামন্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্য মোতায়েন থাকবেন। এরমধ্যে সীমান্তের ৮কিলোমিটারের মধ্যে ৫১টি এবং ব্যাটালিয়ন সদস দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে ৪টি পূজামন্ডপ রয়েছে। পূজামন্ডপগুলোর নিরাপত্তায় ৯টি বেইজ ক্যাম্প স্থাপন করা এবং টহল জোরদার করা হয়েছে। ১৬ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা শারদীয় দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
এদিকে আনসার-ভিডিপি’র দায়িত্ব বন্টনের তথ্য অনুযায়ী উপজেলার অধিক গুরুত্বপূর্ণ ১৭টি দুর্গাপূজা মন্ডপে ৮জন করে মোট ১৩৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও সাধারণ শ্রেণির ৪৪টি পূজামÐপে ৬জন করে মোট ২৬৪ জন সদস্য দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে ৬১টি পূজামন্ডপে ৪০০ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন। প্রতিটি পূজামন্ডপে দুজন করে নারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. সাহারা বানু বলেন, আনসার সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার আহব্বান জানানো হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষে দুইজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৬১টি পুজামন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ১০ প্লাটুন বিজিবি সদস্য ও ৪০০ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া পূজামন্ডপের নিরাপত্তায় পুলিশ বাহিনী সদস্যরাও টহল জোরদার করছেন। আমরা সর্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘেœ উৎসব উদযাপন নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ উজ জামান পিএসসি বলেন, বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে দুর্গাপূজায় ১০ প্লাটুন বিজিবি এবং ৪০০ জন আনসার সদস্য মোতায়েন
অক্টোবর ১৭, ২০২৬
































