মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুরে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (৩ অক্টোবর) বিকেলে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, সমাজ কল্যাণ মন্ত্রীর সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা, সরকারি কর্মকর্তা, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
টুর্নামেন্টের উদ্বোধনকে ঘিরে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। মাঠে উপস্থিত দর্শক ও ক্রীড়া প্রেমীদের ব্যাপক উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
অক্টোবর ৩, ২০২৬
































