গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় দুই নারী ও এক পুরুষকে আটক করে ভারতে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বাকি ছয়জনের সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০-এস সীমানা পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খিয়ারমামুদপুর গ্রামের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে সীমান্ত পেরিয়ে ভারত থেকে ৯ জন নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করেন। তাদের মধ্যে তিনজন স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন এবং পরে ভারতে ফেরত পাঠায়। বাকি ছয়জন পালিয়ে গেছেন বলে দাবি স্থানীয়দের।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীন ভাইগড় বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমান বলেন, “বিএসএফ দুই নারী ও একজন পুরুষকে বাংলাদেশে নিয়ে আসছিল। আমরা তাদের ব্যাক করে দিয়েছি।”
আমন্ত্রণ/এজি
বিরামপুর সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, নিখোঁজ ৬
সেপ্টেম্বর ২৫, ২০২৬
































