মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
বিরামপুর থানায় যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বিরামপুর প্রেসক্লাব এর সাংবাদিকদের আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর থানায় ওসির কক্ষে মতবিনিময়ের সময় বিরামপুর পৌর শহর ও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকদ্রব্যের বিস্তার, কিশোরদের অপরাধপ্রবণতা, জননিরাপত্তা এবং সাংবাদিকদের সঙ্গে পুলিশের পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আজকের পত্রিকার প্রতিনিধি ও বিরামপুর প্রেসক্লাব সভাপতি মো. মাহমুদুল হক মানিক, সিনিয়র সহ-সভাপতি ডা. মো. নূরুল হক, সহ-সভাপতি মো. আব্দুল কাফী, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রিপন মানিক চৌধুরী ,সাংগঠনিক, দপ্তর ও অর্থ সম্পাদক মো. জাহিনুর ইসলাম, প্রচার প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক মো. একলাছুর রহমান, কার্যনির্বাহী সদস্য এ.কে.এম মোরশেদ মানিক, কার্যনির্বাহী সদস্য মো. মাজহারুল ইসলাম তামিম প্রমুখ।
আমন্ত্রণ/এজি
বিরামপুর থানার ওসি’র সঙ্গে বিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
সেপ্টেম্বর ২৩, ২০২৬




























