আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট)
জয়পুরহাটের পাঁচবিবি সদর বালিঘাটা ইউনিয়নের কোকতাড়া যুব সমাজের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী কোকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্কুল-কলেজ ও এলাকার ছোট-বড় নারী-পুরুষ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। সন্ধ্যায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন মন্ডল, কোকতারা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুছ ছাদাত, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর-সম্পাদক প্রভাষক মো. সাইদুর রহমান, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি মো. হারনুর রশিদ সজল, যুবদল নেতা মো. আনোয়ার হোসেন, স্থানীয় ইউপি সদস্য মো. আবু হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. সাকিব হাসান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আসাদুজ্জামান লিটন। পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা জয়ী খেলোয়ারদের হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের অতিথিরা।
আমন্ত্রণ/এসিজি
পাঁচবিবিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
ডিসেম্বর ২৭, ২০২৪


































