জিন্নাত হোসেন, দিনাজপুর :
“সিডও সনদের ধারা ২ এবং ১৬.১ (গ) থেকে সংরক্ষণ প্রত্যাহার কর, নারীর নাগরিক অধিকার সুরক্ষায় সম্পদ-সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিত কর”Ñ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে আন্তর্জাতিক সিডও দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সম্মানীয় সদস্য কানিজ রহমান, সহ-সভাপতি মিনতি ঘোষ, রতœা মিত্র, সুমিত্রা বেসরা, সামাজিক প্রতিরোধ কমিটির আহবায়ক সফিকুল ইসলাম, নাট্য সমিতির নির্বাহী সদস্য রুবিউল আউয়াল খোকা, উত্তরবাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, উদীচী’র সাধারণ সম্পাদক সুজন দে, এ্যাডভোকেট তাপস পাল, সমাজকর্মী মুকিত হায়দার প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আকতার এবং আলোকচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ।
আয়োজিত আলোচনা সভায় বক্তারা নারীর নাগরিক অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সিডও সনদের দুটি গুরুত্বপূর্ণ ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহারের জোর দাবি জানান। একই সাথে পারিবারিক ও রাষ্ট্রীয়ভাবে সম্পদ-সম্পত্তিতে নারীর সমান অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।
দিনাজপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে সংগঠনের স্থানীয় সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, নারীর সমঅধিকার নিশ্চিত না হলে একটি বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব নয়। তাই সিডও সনদের পূর্ণ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানানো হয়।
আমন্ত্রণ/এজি
আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
সেপ্টেম্বর ২৩, ২০২৬
































