গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হিলিতে কেন্দ্রীয় কবরস্থানের চলাচলের রাস্তার জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যােগ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী। এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
আজ শুক্রবার (২৮ আগস্ট) সকাল থেকে হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় কবরস্থানের ভিতরে চলাচলের রাস্তার জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেনন।
আলী হোসেন বলেন, দীর্ঘদিন ধরে কবরস্থানের রাস্তা গুলো বিভিন্ন লতাপাতা এবং গাছের জঙ্গল দিয়ে অবহেলিত হয়ে পড়ে থাকতে দেখা যায়। তাই আজ নিউ উদ্যাগে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে রাস্তার বিভিন্ন জঙ্গল ও লতাপাতা পরিষ্কার করা হচ্ছে।আগামীতে এই কাজ অব্যাহত থাকবো বলে জানান তিনি।
আমন্ত্রণ/এজি
হিলির কেন্দ্রীয় কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছে স্বেচ্ছাসেবক দলের কর্মী
আগস্ট ২৮, ২০২৬
































