মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর প্রতিবেদক :
আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল দশটায় দিনাজপুর শহরের লিলির মোড় হোটেল গ্রান্ড নুর কনফারেন্স রুমে বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের আয়োজনে আসন্ন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন এর ২০২৬-২০২৮ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে আলোচনা সভা ও প্যানেল পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি সুজাউর-রব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন আসন্ন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান পদপ্রার্থী (মোশারফ গ্রুপের চেয়ারম্যান) মোঃ মোশারফ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের রুটি রুজির প্রাণ কেন্দ্র হচ্ছে বিএফএ। কৃষি ক্ষেত্রে এই এসোসিয়েশন আগামীতে বিএনপি সরকারের সাথে এক সঙ্গে কাজ করে যাবে।
তিনি তাকে চেয়ারম্যান পদে এবং তার প্যানেল এর কোষাধাক্ষ প্রার্থী মো. আলাউদ্দিন চৌধুরীকে আগামী ১১ই জুলাই নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএফএ নির্বাচনের পরিচালক (কোষাধাক্ষ) পদপ্রার্থী মো. আলাউদ্দিন চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের সহ সভাপতি মো. মোসাদ্দেক হোসেন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএফএ এর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক মোবারক হোসেন বাচ্চু, বিএফএ সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোমিন সরকার ও সাবেক সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম ।
বিএএফ দিনাজপুর জেলা ইউনিটের সহ সভাপতি মো. জাহিদ আলীর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএফ এ এর সাবেক পরিচালক এম রেজাউল করিম রঞ্জু, দিনাজপুর ইউনিটের কোষাধাক্ষ মো. আকবর হোসেন , ডিলারদের মধ্যে বিরল ইউনিটের সভাপতি মোহাম্মদ লিয়াকত হোসেন প্রমুখ।
এ সময় বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্যানেল পরিচিতি
জুলাই ৭, ২০২৬
































