মো. আফজাল হোসেন, দিনাজপুর :
“অত্যাচারী জমিদার ও মহাজন নিপাত যাক, আদিবাসী অধিকার প্রতিষ্ঠা হোক”Ñ এই ¯েøাগানকে সামনে রেখে দিনাজপুরে বীরত্বপূর্ণ সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণে ‘ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুন মঙ্গলবার সকাল ৯:০০ ঘটিকায় দিনাজপুর সদর উপজেলার কালিতলাস্থ দিনাজপুর প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে এবং বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ)-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব বাসিল স্বপন কিস্কু।
দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সম্পাদক এবং বাংলাদেশ আদিবাসী পার্টি, সদর উপজেলা শাখার সভাপতি জনাব আরতি হাঁসদা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোহাম্মদ নূরনবী অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা, দিনাজপুর, গোলাম নবী দুলাল সাধারণ সম্পাদক, দিনাজপুর প্রেস ক্লাব, জের্ভাস মারান্ডী সাধারণ সম্পাদক বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ) দিনাজপুর জেলা শাখা। উত্তম কুমার সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যান ফ্রন্ট, দিনাজপুর জেলা শাখা, যোসেফ মুর্মু সভাপতি, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন, দিনাজপুর জেলা শাখা, মি: তুলেন হাঁসদা প্রিন্সিপাল, টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, দিনাজপুর, মাইকেল মার্ডী প্রিন্সিপাল, নভারা সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, দিনাজপুর, ফিলিমন হেমব্রোম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ) নবাবগঞ্জ উপজেলা শাখা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ, জজ কোর্টের আইনজীবীগণ, বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক এবং বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ সংগঠক ও নারী নেত্রী জনাব রেজিনা হাঁসদা। আলোচনা সভায় বক্তারা সাঁওতাল বিদ্রোহের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং আদিবাসীদের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
জুলাই ১, ২০২৬
































