বগুড়া ব্যুরো;
ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা জুতা নিক্ষেপের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। শনিবার (২০ জুন) বেলা ১১টায় শহরের সাতমাথায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন
কর্মসূচি পালন করা হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নির্মলেন্দু রাযয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. এন সি বাড়ই, সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী, অমৃত লাল দাস, সমর দাস, গোপাল তেওয়ারি, পরিমল প্রসাদ রাজ, সুজিত জয়সোয়াল প্রদ্যুৎ কুমার চাকী, রাম নারায়ন কানু, নয়ন সরকার, উত্তম রায়, প্রভাত সাহা প্রমুখ।
মানববন্ধনে ভগবান শ্রী রামচন্দ্রের এহেন কুরুচিপূর্ন অবমাননায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়। এই ঘটনায় সনাতনীদের মনে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা নিরসনে সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়।
এসময় বক্তারা বলেন, হিন্দু মুসলমানদের মাঝে যে সম্প্রীতি রয়েছে তা বিনষ্ট করার অপচেষ্টা চলছে। চক্রান্তের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
আমন্ত্রণ/এজি
শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
জুন ২২, ২০২৬
































