গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হাকিমপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নিবাহী অফিসার জজ মিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত প্রদান করেন। সভা শেষে উপস্থিত সদস্যরা গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আমন্ত্রণ/এজি
হাকিমপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
জুন ১৬, ২০২৬

































