গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভুতগাড়ী গ্রামের মমতাজ আলীকে হত্যার ১০ দিন পর প্রধান অভিযুক্ত প্রভাস কিসকো নামের এক আদিবাসীকে গ্রেফতার করেছে র্যা্ব ১৩ সদস্যরা।
গাইবান্ধা র্যাব-১৩ অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান,গত ৫ জুন গোবিন্দগঞ্জ উপজেলার ভুতগাড়ী গ্রামের বাসিন্দা মমতাজ আলীর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার বাসিন্দা আদিবাসী প্রভাস কিসকোর সাথে দীঘদিন ধরে মনোমানিল্য চলে আসছিলো । ঘটনার দিন ৫ জুন জুম্মার নামাজের পর মমতাজ আলী নামাজ শেষ করে রাস্তার পাশে সুজা মিয়ার দোকানে চা খাচ্ছিলো। এসসময় মদ্যপান করে আদিবাসী প্রভাস কিসকো বাড়ি থেকে লাঠি নিয়ে এসে মমতাজ আলীর মাথায় আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত মমতাজ আলীকে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে চিকিৎসকের পরামশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুলাই মমতাজ আলীর মৃত্যু হয়।
এঘটনায় নিহতের ছোট ভাই আবু সাঈদ বাদী হয়ে ১২ জুন গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন । দীঘ ১০ দিন আত্বগোপনে থাকার পর আজ বিকালে র্যাব ১৩ এর একটি টিম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রামের একটি বাড়ি থেকে হত্যা মামলার প্রধান আসামী প্রভাস কিসকোকে গ্রেফতার করে।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
জুন ১৬, ২০২৬


































