আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ অভিযান চালিয়ে ৬’জন মাদক কারবারিকে আটক করে। মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে মাদক তৈরি করে এলাকার সব বয়সের মানুষের মাঝে বিক্রয় করে আসত।
পুলিশ মাদক কারবারীদের আটক করায় অনেকেই বেশ খুশি। মাদক তৈরি এলাকার যুবক ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিকট সরবরাহ করে আসত। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বাগজানা, আওলাই ও কড়িয়ার, মো. নুর ইসলাম হেদেল, নুর মোহাম্মদ, মোঃ তামিম, শ্রী অনন্ত, নজরুল ও মাহবুব আলম।
পাঁচবিবি থানার ওসির দিক নির্দেশনায় থানার সিনিয়র এস আই মো. আসাদ, মো. শরিফুল হোসেন, মো. গাফফার হোসেন, আলমগীর হোসেন, মামুনুর রশিদ, সোহেল রানা, এ এস আই মো. হুমায়ুন কবির, দুলাল হোসেন, মিল্লাত ও তুহিন সহ সঙ্গীয় ফোর্স মাদক সহ তাদেকে আটক করেন।
পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মাদক সহ তাদের আটক করে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলেও জানান ওসি মহদোয়।
আমন্ত্রণ/এজি
পাঁচবিবি পুলিশের জালে ৬ মাদক কারবারি
জুন ৩, ২০২৬


































