মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের বিরামপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ মে) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন। এতে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) সভাপতি মাহমুদুল হক মানিক, বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান) সভাপতি শাহ্ আলম মন্ডল, এনজিও ফোরামের সভাপতি সম্রাট বেপারী, গ্রাম আদালত বিষয়ক প্রকল্পের কর্মকর্তা সুইটি আক্তার সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি































