নূরে আলশ সিদ্দিকী, আমন্ত্রণ প্রতিবেদক :
এবার কোরবানীর হাট কাঁপাবে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সদর থেকে প্রায় ৫কিলোমিটার অদূরে মধ্যদুর্গাপুর গ্রাম। এই গ্রামের খামারী আব্দুর রাজ্জাক আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য প্রস্তুত করেছেন সুঠাম দেহের ‘দিনাজপুরের সম্রাট’’ নামের এই ষাঁড়কে। ধূসর রঙের ষাঁড়টির শরীরের দৈর্ঘ্য প্রায় ১০ ফুট, উচ্চতা ৫ ফুট এবং ওজন ২৭ মণ।
ষাঁড়টির মালিক আব্দুর রাজ্জাক আশা করছেন, ১২ লাখ টাকায় তার পালিত স¤্রাটকে বিক্রি করতে পারবেন। বিশাল আকৃতির ষাঁড়টি দেখার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকার ক্রেতাসহ দর্শনার্থীরা ভিড় করছেন আব্দুর রাজ্জাকের বাড়িতে।
রাজ্জাকের ছোটভাই মাহাবুব রহমানসহ পরিবারের অন্য সদস্যরা বলেন, ‘সন্তানের মতো সম্রাট’কে লালন-পালন করা হচ্ছে। পরিবারের সবাই মিলে সেবা যতœ দিয়ে তাকে বড় করা হয়েছে। স¤্রাট নামে ডাক দিলে ষাঁড়টি সাড়া দেয় এবং ঘুরে তাকায়। বড় মায়া লেগে আছে তার ওপর।
খামারের মালিক আব্দুর রাজ্জাক বলেন, নিজ বাড়িতে খামার তৈরি করে দেশিয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবারে শান্ত স্বভাবের শাহী ওয়াল ফ্রিজিয়ান ক্রস জাতের এই দিনাজপুরের স¤্রাট নামের ষাড়কে লালন পালন করা হয়েছে। শুধু স¤্রাট নয়, উন্নত জাতের আরও ১০টি গরু লালন-পালন করছেন। নিজ ব্যবসার পাশাপাশি সখের বসে গরুর খামার করে লালন পালন করছেন। জন্মের পর স¤্রাটকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খড়, ঘাস, ছোলা, মসুরের ডাল ও ভুষি, ভুট্টার আটা, চোপড়, খুদের ভাত, খৈল, ধানের গুঁড়া ও চিটা গুড় খাইয়ে লালন-পালন করছেন। মাঝে-মধ্যে কাঁচাকলা, গাজর, আপেল, কাঁঠাল, পাতাকপিসহ বিভিন্ন মৌসুমি ফলও খাওয়ানো হয়। এতে প্রতিদিন খরচ হয় ৮০০ থেকে এক হাজার টাকা। থাকার জায়গায় ২৪ ঘণ্টা ফ্যান দেওয়া রয়েছে। বিদ্যুৎ না থাকলে হাতপাখা দিয়েও সম্রাটকে বাতাস করতে হয়। প্রতিদিন ৩/৪ বার গোসল করাতে হয়। নিজের সন্তানেরমত করে অনেক যত্ন সম্রাটকে লালন-পালন করেছেন। দিনাজপুরের স¤্রাটকে বিক্রি করবেন ১২ লাখ টাকায়। তবে আলোচনা সাপেক্ষে এর কিছুটা কম বেশি হতে পারে।
খামারে প্রায় দুই বছর আগে শাহীওয়াল জাতের গাভী থেকে জন্ম নেয় এই স¤্রাট। শহীওয়াল জাতের ষাঁড়টিকে স¤্রাটের মতোই লালন-পালন করেছেন বলে ভালোবেসে নাম রেখেছেন ‘দিনাজপুরের সম্রাট’। বিশাল আকৃতির ষাঁড়টি হাটে আনা-নেওয়া করা কষ্টকর, তাই বাড়ি থেকেই সম্রাটকে বিক্রি করতে চান বলে রাজ্জাক। #
আমন্ত্রণ/এজি































