আজিজুল হক সরকার :
দৈনিক সমকাল পত্রিকার দিনাজপুরের ফুলবাড়ী প্রতিনিধি আজিজুল হক সরকারের ফুফাত ভাই বিআরডিবি’র অবসরপ্রাপ্ত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইউআরডিও) আলহাজ্ব জয়নাল আবেদীন সরকার (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
তাঁর শহরের বাড়ি ফুলবাড়ী পৌরশহরের সুজাপুর প্রফেসর পাড়ায়। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দু’সপ্তাহ আগে স্ট্রোক করলে তাঁকে দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়। দু’বছর আগে তার স্ত্রী মারা যান। মৃত্যুকালে একছেলে, তিনমেয়ে, মেয়েজামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরের দিন আজ বুধবার (১৩ মে) বাদ জোহর সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা এবং আছর বাদ চৌরাইট গ্রামে মরহুমের দ্বিতীয় জানাযার নামাজ শেষে সম্মিলিত কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তিনি ফুলবাড়ী হাজি কল্যাণ ভ্রাতৃ সমিতিরি সহ-সভাপতি এবং প্রবীণ কল্যাণ সমিতির অন্যতম সদস্য ছিলেন।
তাঁর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে, বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ও যুক্তরাজ্য শাখা বিএনপি’র সহ সভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ¡ মনসুর আলী সরকার, দিনাজপুর জেলা বিএনপি’র উপদেষ্টা, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি, দিনাজপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য এজেড এম রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, দিনাজপুর ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল হক সরকার, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন মÐল, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. আবু শহীদ, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আমন্ত্রণ উপদেষ্টা সম্পাদক চন্দ্রনাথ গুপ্ত, সম্পাদক অমর চাঁদ গুপ্ত অপু প্রমুখ।
আমন্ত্রণ/এজি


































