গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ঘরবাড়ী সহ বিভিন্ন মৌসুমী ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। ঝড়ে ধানসহ বিভিন্ন মৌসুমী ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ীঘর ভেঙে যাওয়ায় অনেকেই খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে।
গোবিন্দগঞ্জ উপজেলার ওপর দিয়ে রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় হঠাৎ বয়ে যাওয়া কাল বেশাখী ঝড়ে ঘরবাড়ী, গাছপালা, ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ঝড়ে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর, শালমারা, মহিমাগঞ্জ, কামারদহ, হরিরামপুর, সাপমারা, গুমানীগঞ্জ ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার বেশ কিছু ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝড় ও বৃষ্টিতে ধানসহ বিভিন্ন মৌসুমী ফসল ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে ক্ষতি গ্রস্থ মানুষের মাঝে কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জহিদের পক্ষে খাদ্য ও নদগ অর্থ বিতরণ করা হয়
ঝড়ে বাড়ীঘর ভেঙে যাওয়ায় দক্ষিণ কোচাশহর ও পাশর্^বর্তী এলাকার ক্ষতিগ্রস্থরা সীমাহীন কষ্টে দিন যাপন করছে। কিন্ত এক দিন অতিবাহীত হলের প্রশাসনের কেই পরিদশনে আসেনি। তারা প্রশাসন সহ সরকারের সুদৃষ্টি কামনা করছে।
তবে ঝড়ে ফসলের তেমন কোন ক্ষতি না হলেও ধান ভ‚টাসহ চলতি মৌসুমের বিভিন্ন ফসল ক্ষতির পরিমাণ নিরুপনে কাজ করছে বলে জানিয়েছেন
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, তিনি বলেন ধান ভুট্টা সহ মৌসুমী ফসলের ক্ষতির পরিমাণ প্রাথমিক ভাবে ৩ হেক্টর ধরা হলে। এর পরিমাণ আরো কমে আসতে পারে কারণ যেসব পাকা ধান পানিতে হেলে পরেছে সেগুলো কাটার পরামর্শ দেয়া হচ্ছে কৃষকদের। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা ক্ষতির পরিমাণ কমে আনতে কৃষকদের সাথে মাঠে কাজ করছেন।
আমন্ত্রণ/এজি


































