মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুম আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার সেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শাহরিয়ার পারভেজ, ডাক্তার তাহাজুল ইসলাম, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা তাহিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্ত, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার, বিরামপুর সরকারি কলেজের শিক্ষক এস,এম আলমগীর, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হক মানিক, এশিয়ান টিভির প্রতিনিধি রিপন চৌধুরী মানিক প্রমুখ।
আমন্ত্রণ/এজি

































