গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের ওপর দিয়ে দ্বিতীয় দফায় বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে পাঁচ শতাধিক বাড়ী-ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে এবং বিদ্যুতের ৯ খুটি উপড়ে পড়েছে। এতে উপজেলার পশ্চিম অঞ্চলের ৯টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়াও শিলা বৃষ্টি ও বাতাসে উঠতি ফসলেরও ক্ষতি হয়েছে। এর আগে গত রোববার (১৫ মার্চ) রাতেও এই উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে বাড়ী-ঘরের ব্যাপক সাধন হয়।
স্থানীয়রা জানান, গত সোমবার (১৬ মার্চ) রাত ১২ দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঘূর্ণিঝড়ে সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ, মেরী, চকরহিমাপুর, খামারপাড়া, মাদারপুর ও দরবস্ত ইউনিয়নের গোশাইপর, রামনাথপুর, দুর্গাপুর সহ মাহিমাগঞ্জ, কামদিয়া, রাজাহার, শাখাহার, গুমানীগঞ্জ ইউনিয়নের বেশ কয়েক গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে কাঁচা-পাকা ও টিনশেড ঘরবাড়ী ভেঙে পড়ে এবং অনেক ঘরের টিনের চাল উড়ে যায় এছাড়াও অনেক গাছপালা ঘরের উপর ভেঙে পড়েছে। শিলাবৃষ্টি কারণে এই এলাকার পাঁচ শতাধিক ঘরবাড়ীর টিনের চালা ফুটো হয়ে গেছে।
কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু মোবাইল ফোনে জানান শিলাবৃষ্টিতে টিনের ঘরের ব্যপাক ক্ষতি হয়েছে এবং ঝড়ে ধান, গম সহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতি নিরুপণে চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে ঝড়ে বাড়ীঘর ও ক্ষয়ক্ষতি : ৯টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় অন্ধকারে ৯ ইউনিয়নবাসী
মার্চ ১৮, ২০২৬
































