বগুড়া বু্যরো ও শেরপুর প্রতিনিধি :
বগুড়ার শেরপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বায়োজিদ হোসেন (২০) নামে বাস চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন যাত্রী। শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাত অনুমান সোয়া দুইটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা সেতুর সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
বায়োজিদ হোসেন রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস আসাদ পরিবহনের চালকের সহকারী ছিলেন। এছাড়া দুর্ঘটনায় আহতরা হলেন- নীলফামারীর জলঢাকার ফিরোজ হোসেন, আবু সাঈদ, রংপুর তারাগঞ্জের গোলাম রব্বানী, বদরগঞ্জের মো. রনি ও রংপুরের কিশোরগঞ্জের জাহিদ হোসেন।
এদিকে দুর্ঘটনার পরপরই মহাসড়কের দুই পাশে দূরপালস্নাগামী সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় পৌণে একঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস শেরপুর উপজেলার ঘোগা সেতুর কাছে পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আসাদ পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসাদ পরিবহনের চালকের সহকারীসহ ছয়জন হতাহত হন। একপর্যায়ে হাসপাতালে নেওয়ার পথে হেলপার বায়োজীদ হোসেন মারা যান।
শেরপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন বলেন, দুর্ঘটনায় নিহত হয়ে গাড়ির মধ্যে আটকে ছিলেন আসাদ পরিবহন বাসের চালকের সহকারী। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাতেই উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ েনেওয়া হয়। নিহত ব্যক্তির লাশ শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাসুদ রানা এ প্রসঙ্গে বলেন, দুর্ঘটনার পর উভয় বাসের চালক ঘটনাস্থলে বাসগুলো ফেলে পালিয়ে যান। বাস দুটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেইসঙ্গে উক্ত ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
বগুড়ার শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপারের মৃতু্য, আহত ৫ মহাসড়কে প্রায় পৌণে একঘন্টা যান চলাচল বন্ধ
এপ্রিল ২৭, ২০২৪
































