বগুড়া ব্যুরো :
আগামী শনিবার (২৪ জানুয়ারি) জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান নির্বাচনী জনসভা করতে বগুড়ায় আসছেন। এই জনসভা সফল করতে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বগুড়া শহর জামায়াত কার্যালয়ে ১০ দলীয় ঐক্য জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে এবং শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় এই সভায় বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারী মাওলানা মানসুরুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার এম এস এম মাহমুদ, এলডিপির জেলা সভাপতি অ্যাডভোকেট মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আনিছার রহমান, শহর এলডিপির সেক্রেটারী মিজানুর রহমান হিরা, খেলাফত মজলিসের জেলা সহসভাপতি হাফেজ নাজমুল হাসান, সেক্রেটারী মাওলানা শাহাদৎ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা ইউসুফ হাবিবী, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি-বিডিপির জেলা সভাপতি মাহফুজুল হক, এবি পার্টি বগুড়ার সভাপতি গোলাম রহমান রয়েল, সদস্য সচিব এসএ জাহিদ সরকার, কাহালু উপজেলা সভাপতি আবু হানজালা, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাসেত, শহর নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, প্রচার সম্পাদক ইকবাল হোসেন, ছাত্রশিবির বগুড়া শহর সভাপতি খন্দকার হাবিবুল্লাহ, সেক্রেটারী শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় শনিবার সকাল সাড়ে ১০ টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এজন্য গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আমন্ত্রণ/এজি
জামায়াত আমীরের জনসভা বগুড়ায় ১০ দলীয় জোটের সমন্বয় সভা
জানুয়ারি ২২, ২০২৬
































