আমন্ত্রণ রিপোর্ট :
রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ভারপ্রাপ্ত) প্রশাসন ও অর্থ, ড. আ.ক.ম আখতারুজ্জামান বসুনিয়া বলেন, আমরা চাই যে, সকল স্তরের মানুষ ভোট দিতে ভোট কেন্দ্রে আসুক। ভোটের পরিবেশটাকে আমরা সুষ্ঠ ও সুন্দরভাবে নিয়ন্ত্রণ করবো, মানুষ যাতে নির্ভয়ে এবং নির্বিঘেœ ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার (১৮ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে থানা পুলিশ আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনতামুলক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, সুষ্ট ভোট, নিরপেক্ষ ভোট, গ্রহণযোগ্য ভোট মানে হচ্ছে ভোটারের উপস্থিতি বাড়াতে হবে। সেজন্য সেই ধরণের পরিবেশ তৈরি করার জন্য আমরা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এবং রংপুর রেঞ্জ পুলিশের পক্ষ থেকে আমরা সকলের কাছে যাচ্ছি। সবাইকে আমরা একটা বার্তা দিতে চাই, যে আপনারা সকলেই নির্ভয়ে এবং নির্বিঘেœ ভোট কেন্দ্রে আসকেবন। আপনার ভোট আপনি দেবেন, আপনার ভোট অন্য কেউ দেবে না। আপনি আপনার ভোটাধিকারটাকে প্রয়োগ করেন এবং দেশে একটা সরকার ব্যবস্থা আসুক তাতে দেশে একটা স্থিতিশীল প্ররিবেশ বজায় থাকবে। সেজন্য আপনার আমার সকলের দায়িত্ব হচ্ছে ভোট দেয়া। এই দায়িত্ব থেকে আমরা পিছপা হব না। কোন ধরনের বাধা বিপত্তি ছাড়াই আপনারা আসবেন। কোথাও কোন ধরনের বাধা বিপত্তির বিষয় থাকলে জেলা পুলিশ আছে, অতিরিক্ত পুলিশ সুপার আছে, এখানে থানার অফিস ইনচার্জ আছে, আপনাদের যেখানে যে ধরনের সমস্যা আছে আপনা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে সম্মিলিতভাবে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন এই বাংলাদেশকে, এই জাতিকে উপহার দিতে। যেটা ভবিষ্যতের জন্য উদহারণ হয়ে থাকবে। সেজন্য সকলের সহযোগিতা চাই।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিব শাহ্ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) শাহিনুর রহমান, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন প্রমুখ।
আমন্ত্রণ/এজি


































