দৈনিক আমন্ত্রণ, দিনাজপুর প্রতিবেদক :
নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ, পণ্যমান বৃদ্ধি এবং ব্যবসা প্রসারের লক্ষ্যে দিনাজপুর পৌরসভার সাথে বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকার কর্তৃক বাস্তবায়নকারী প্রবৃদ্ধি প্রকল্প, দিনাজপুর উইমেন চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি (ডি ডাবিøউ সি সি আই ) এর সাথে যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় এনজিও ফোরাম এর কনফারেন্স রুমে একটি পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কর্মশালার সভাপতি এবং দিনাজপুর উইমেন চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি (ডি ডাবিøউ সি সি আই) এর সভাপতি মোছাঃ জান্নাতুস সাফা শাহীনুর। লোকাল ইকোনোমিক ডেভলপমেন্ট দিনাজপুর এর কো-অর্ডিনেটর ইব্রাহীম সাইদ খান এর সঞ্চালনায় নারী উদ্যোক্তাদের সাফল্যের গল্প উপস্থাপন করেন এম আর এম এন্ড কমিউনিকেশন এর ম্যানেজার তাসমিয়া নাছরীন জাহাঙ্গীর। দিনাজপুর উইমেন চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি (ডি ডাবিøউ সি সি আই) এর সদস্যদের নিয়ে পরিচিতি পর্ব উপস্থাপন করেন (ডি ডাবিøউ সি সি আই ) এর সিনিয়র সহ-সভাপতি মিসেস খ্রীষ্টিনা লাভলী দাশ। নারী উদ্যোক্তাদের বর্তমান চাহিদা এবং প্রতিবন্ধকতা উপর বক্তব্য রাখেন (ডি ডাবিøউ সি সি আই) সহ-সভাপতি রুকসানা পারভীন, পরিচালক নিলুফার ইয়াসমিন, আজমেরী সুলতানা।
আলোচনা সভা এবং নারীদের উদ্যোক্তাদের মতামত বিশ্লেষণের পর বেলা ১২ টা থেকে ২টা পর্যন্ত দলীয় অনুশীলনের ফলাফল উপস্থাপনা, প্রশ্ন উত্তর পর্ব, সারসংক্ষেপ এবং কার্যাবলী চিহ্নিতকরণ, প্রবুদ্ধি টিমের সহায়তায় গ্রæপ ভিত্তিক উপস্থাপন করা হয়। অনুষ্ঠিত কর্মশালায় দিনাজপুর পৌরসভা এলাকার ৩০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

































