বাবুলাল মার্ডি, মিঠাপুকুর(রংপুর) প্রতিবেদক :
বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার আয়োজনে আজ শনিবার বিকালে উপজেলার মডেল মসজিদ সম্মেলন কক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিষ্ঠাতা সেক্রেটারি ড. সাইফুল ইসলাম দিলদারের ৫৮ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ।
বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কুদ্দুস সরকার, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার প্রমুখ।
পরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিষ্ঠাতা সেক্রেটারি ড. সাইফুল ইসলাম দিলদারের ৫৮তম জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার কার্যকরী সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
































